বান্দরবান জেলায় লামা থানা শ্রেষ্ঠ থানা হিসাবে নির্বাচিত
বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় লামা থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়েছে। সে সাথে জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন লামা থানা পুলিশের এএসআই লিংকন দেব।
বৃহস্পতিবার (১৮ মার্চ) পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভায় লামা থানাকে জেলার শ্রেষ্ঠ থানা ও লামা থানায় কর্মরত এএসআই লিংকন দেবকে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত করেন, বান্দরবান জেলার পুলিশ সুপার জেরিন আখতার, বিপিএম।
এসময় লামা থানা শ্রেষ্ঠ থানা নির্বাচিত হওয়ায় লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমানকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয় এবং সকল ইউনিটের পুলিশ সদস্যদের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, পুলিশ সুপার জেরিন আখতার, বিপিএম।
এ সময় বান্দরবান জেলা পুলিশের অন্যান্য সিনিয়র অফিসারগণও উপস্থিত ছিলেন।
এদিকে, জেলা পুলিশের স্যারদ্বয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে লামা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, এই পুরস্কার লামাবাসী ও লামা থানায় কর্মরত সকল অফিসার ফোর্সের অর্জন। এই পুরস্কার আমার অফিসার ফোর্স এর কর্মস্পৃহাকে আরো বেগবান করে তুলবে।
এম. মিজানুর রহমান/বার্তাবাজার/এ.আর