আফগানিস্তান থেকে সেনা সরাবে না বাইডেন!

দুই দশক ধরে আফগানিস্তানের মোতায়েন করা সেনা কখন প্রত্যাহার করবেন তা নিয়ে নিশ্চিত করে কিছু জানাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে সেনা ফিরিয়ে নেওয়া অনেক কঠিন বলেও তিনি মন্তব্য করেছেন।

তিনি বলছেন, সেনারা কবে ফিরবে তার সিদ্ধান্ত নেব আমি। তবে এপ্রিলের মধ্যে ফিরিয়ে আনা কঠিন।

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সময় হওয়া চুক্তি অনুযায়ী, তালেবান সন্ত্রাসের পথ ছেড়ে দিলে দেশটিতে থাকা মার্কিন সেনারা দেশে ফিরে যাবে। তবে যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনের মধ্য দিয়ে চুক্তিটিও হুমকির মুখে পরে গেছে।

বাইডেনের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে তালেবান। তাদের দাবি, মে মাসেও আফগানিস্তানে মার্কিন সেনারা থেকে গেলে তার ফল খুবই খারাপ হবে। যুক্তরাষ্ট্রকে চুক্তি মানতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তালেবান।

সংগঠনটি মুখপাত্র জানিয়েছে, মার্কিন সেনারা ১লা মে’র মধ্যে দেশে ফিরে না গেলে যে পরিণতি হবে তার জন্য তালেবান দায়ী থাকবে না।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর