টাঙ্গাইলে বালুর ট্রাক বিদ্যুতা‌য়িত হয়ে কিশোর মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুরে বালু নামানোর সময় ট্রাক বিদ্যুতা‌য়িত হয়ে ইকবাল হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোর উপজেলার কু‌ঠিবয়ড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

বৃহস্প‌তিবার (১৮ মার্চ) রাতে ভুঞাপুর-তারাকা‌ন্দি সড়কের ভুঞাপুর চক্ষু হাসপাতালের সামনে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাতে বালু বোঝাই দশ চাকার ড্রামট্রাক‌টি ভুঞাপুর চক্ষু হাসপাতালের সামনে বালু ফেলার সময় ট্রাকের পিছনের অংশ বিদ্যুতের ‌তারের স্পর্শ লাগে। এসময় ইকবাল ট্রাকের পিছনের অংশ ধরে থাকায় সে বিদ্যুৎপৃষ্ঠ হয়। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ জুল‌ফিকার হায়দার বার্তা বাজারকে জানান, হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়।

হাসান সিকদার/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর