পিরোজপুরে পাঁচ দিন ব্যাপী বিসিক শিল্প মেলার উদ্বোধন

পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে পাঁচ দিন ব্যাপী বিসিক শিল্প মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ এম এ হাকিম হাওলাদার, জেলা বিসিক এর সহকারী পরিচালক মহিউদ্দিন আকন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, পিরোজপুরের স্বরূপকাঠিতে যেমন ক্রিকেটের ব্যাট শিল্প ও নারকেল সোপলা দিয়ে বিভিন্ন প্রকার পন্য সামগ্রি তৈরি করে বাজার জাত করা হচ্ছে ঠিক তেমনি ভাবে পিরোজপুরের উদ্যোগক্তাদের শিল্প প্রতিষ্ঠান করতে এগিয়ে আসতে হবে।

বক্তারা আরও বলেন, পদ্মা সেতু উন্মুক্ত হলে পিরোজপুরে শিল্প কারখানা গড়ে ওঠার অপার সম্ভাবনা দেখা দেবে। চাকরির পিছনে না ছুটে ছোট ছোট কুটির শিল্প তৈরি করে সাবলম্বী হওয়ার আহ্বান জানান বেকারদের।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর