মওদুদের সাথের পুরনো ছবি দিয়ে ইশরাকের আবেগঘন স্ট্যাটাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের সাথে নিজের একটু পুরনো ছবি ফেসবুকে আপলোড করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বিএনপির জনপ্রিয়তার তুঙ্গে থাকা নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত ৯টা ২৯ মিনিটে নেইজের ভেরিফাইড ফেসবুক পেইজে তিনি লিখেন, যতদুর মনে পরে প্রথমবারের মত কোন সভায় পাবলিক স্পিচ দিয়েছিলাম লন্ডনে একটি প্রোগ্রামে ব্যারিসটার মওদুদ স্যারের অনুরোধ ও সাহস যোগানোর কারনেই। ওই প্রথম হাতে মাইক তুলে নেয়া। আজকে প্রিয়নেতার মরদেহ নিয়ে আসি এয়ারপোর্ট থেকে। কালকে সকাল ৯টায় কেন্দ্রিয় শহীদ মিনারে নেয়া হবে।তারপর দুটি জানাজা হবে।

ওইপারে বিশ্রাম নিন স্যার। যেদিন আপনার বাড়ি উচ্ছেদ করেছিল বাকশালীরা আমি ফোনে আপনাকে কথা দিয়িছিলাম একদিন বাড়ী পুনরুদ্ধার করে নিয়ে আসবো কারণ তারা বেআইনি ভাবে আপনার বাড়ি নিয়ে গিয়েছে। সেই কথা ভুলি নাই, ইনশাল্লাহ আমার দেয়া কথা রাখবো।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির এই বর্ষীয়ান নেতা। বৃহস্পতিবার সন্ধ্যায় এ বর্ষীয়ান রাজনীতিবিদের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৯টায় মরহুমের লাশ শহীদ মিনারে রাখা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। সকাল সাড়ে ১০টায় সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা হবে।

আড়াইটায় নোয়াখালীর কবিরহাট ডিগ্রি কলেজ মাঠে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় বসুরহাটের কোম্পানীগঞ্জ সরকারি মুজিব মহাবিদ্যালয় মাঠে তার চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে ৫টায় মওদুদের কোম্পানীগঞ্জের বাসভবনের মানিকপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর