করোনা মহামারিতে লাশের দেশে পরিণত হয়েছে ব্রাজিল। গত একদিনে দেশটিতে ৯১ হাজার মানুষ নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। যা বিগত ১ বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক।
এছাড়া বুধবার (১৭ মার্চ) একদিনেই দেশটিতে মারা গেছেন ২ হাজার ৭৩৬ জন। পুরো মহামারিকালে একদিনে এটাও দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। মোট ১ কোটি ১৭ লাখ আক্রান্তের এই দেশটিতে এখন পর্যন্ত করোনায় মৃত লাশের সংখ্যা ২ লাখ ৮৫ হাজার।
তবে এই পরিস্থিতির জন্য দেশটির জনগন দায়ী করছেন তাদের প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে। তার প্রতি করোনা নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ।
দেশের জনগণের দাবী, প্রথম থেকেই মহামারি সামলানোর ব্যাপারে উদাসীন ছিলেন রাষ্ট্রপ্রধান। একইসাথে অর্থনৈতিক মন্দার অজুহাতে দেননি লকডাউনও। যার কারণে দ্রুত বিস্তার লাভ করেছে করোনাভাইরাস। তার ওপর নতুন প্রজাতির ভাইরাসের কারণে ফেব্রুয়ারির শেষ নাগাদই লাফিয়ে বাড়ছে সংক্রমণ।
উল্লেখ্য, বিশ্বে করোনায় মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে লাতিন আমেরিকার এই দেশটি। ফুটবলের জন্য সারাবিশ্বে পরিচিত দেশটি্র আগে কেবল অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বার্তাবাজার/এসজে