রাজধানীর মহাখালী ফ্লাইওভারে একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। (বৃহস্পতিবার ১৮ মার্চ) রাত ৯টা ২০মিনিটে রাওয়া কনভেনশন সেন্টারের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে কামরুল ইসলাম গণমাধ্যমকে জানান, আগুনে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অন্য গাড়িতে লাগার আগেই ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বার্তাবাজার/ই.এইচ.এম