বালিয়াকান্দিতে ২ আইসক্রীম কারখানা মালিককে জরিমানা

নিরাপদ খাদ্য নিশ্চিতকরনে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ আইসক্রীম কারখানা মালিককে জরিমানা করেছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুর ৩টায় রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম এর নেতৃত্বে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বাপ্পী সুপার আইসক্রীম ও ইসলাম সুপার আইসক্রীম কারখানায় অবৈধ দ্রব্য ঘনচিনি ও অবৈধ রং ব্যবহারের জন্য ভোক্তা আইনের ৪২ ধারায় যথাক্রমে ৫ হাজার টাকা ও ১০ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সহযোগিতা করেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক। শৃঙ্খলায় পুলিশের একটি টিম ও পেসকার সবুজ হোসেন।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর