কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির (রেজিস্ট্রেশন নং- এস-১২০৬৮) সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলা ১২ টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নির্বাচন প্রস্তুত কমিটির আহ্বায়ক আনিছুর রহমান মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা শাখার সভাপতি পঙ্কজ কুমার বর্মন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিধান চন্দ্র মন্ডল, জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শাহিনা আখতার চায়না, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান, নির্বাচন কমিশনার মোস্তাফিজ হাসান, সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি মো. কামরুজ্জামান প্রমুখ।

এসময় সমিতির কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, সহকারী শিক্ষক যথাক্রমে এসএম গোলাম রহমান, আমির হোসেন মিঠু, বিশ্বনাথ অধিকারী শীলন, মোস্তাফিজুর রহমান, শফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, আমিরুল ইসলাম, আবু হাসান রাজ প্রমুখ। পরবর্তীতে সমিতির ত্রিবার্ষিক নির্বাচনের তফসিল ঘাষণা করেন সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাচন কমিশনার সাইফুল্লাহ আল তারিক।

ঘোষিত তফসিল অনুযায়ী ১৮ মার্চ বেলা ১২ টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৯ মার্চ বেলা ১২ টায় চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২০ ও ২১ মার্চ বেলা ১০ টা থেকে ২ টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল, ২১ মার্চ বিকেল ৫ টায় মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ, ২২ মার্চ সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত আপিল দাখিল এবং ওই দিন বেলা ২ টার মধ্যে আপিল নিষ্পত্তি করা হবে।

২২ মার্চ বেলা ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের পর ওইদিন বিকেল ৩ টায় চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মিলনায়তনে এসব নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে। আগামী ২৮ মার্চ সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ভোট গ্রহণ করার পর গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। ভোটগ্রহণের স্থান ২০ তারিখের মধ্যে সংশ্লিষ্ট সকলের মতামতের ভিত্তিতে জানানো হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এদিকে, নির্বাচন প্রস্তুতি সফল করতে তারালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান মিঠুকে আহ্বায়ক করে ৫ সদস্যবিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সার্বিক ভাবে সমগ্র বিষয় সমন্বয় করবেন বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর