ময়মনসিংহের ভালুকা উপজেলার ১১ নং রাজৈ ইউনিয়নে অসহায় এক পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ব্যাপারে ভুক্তভোগী ওই পরিবার ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়রী করেছে। যার নং ৯০৯/২১।
জানা যায়, রাজৈ ইউনিয়নের খুর্দ মৌজার ১০৩ নং খতিয়ানে ২৭২ নং দাগে ৭২ শতাংশ (কান্দা জমি) নিয়ে খুর্দ এলাকার আঃ মজিদ খানের সাথে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছিল একই এলাকার মজিবর গংদের। স্থানীয় ভাবে বিষয়টি নিয়ে একাধিক বার বসলেও কোন সুরাহা হয়নি। গত ১৭ মার্চ সকালে মজিবর গংরা তফসিল ভোক্ত ওই জমির চারদিকে জাল দিয়ে দখলে নেয়ার চেষ্টা করলে তাদের বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মারধর করতে উদ্যত হয় মজিবর গংরা।
এ ঘটনায় আঃ মজিদ বাদী হয়ে ১৮ মার্চ মজিবর রহমান (৪৫), আঃ রশিদ মিয়া (৫৫), মোঃ আফাজ উদ্দিন আফা (৪৮), মোঃ রফিকুল ইসলাম (৪৩), আফা (৪৬) নাম উল্ল্যেখ করে মডেল থানায় একটি সাধারণ ডায়রী করেন।
এবিষয়ে অভিযুক্ত মজিবর বার্তা বাজারকে জানান, দলিল মুলে ওই জমি আমাদের। তাই আমরা আমাদের জমিতে জাল দিয়ে ভেড়া দিয়েছি ।
এ ব্যাপারে ভুক্তভোগী আঃমজিদ বার্তা বাজারকে জানান, জমি ভাগ বাটোয়ারা করে তাদেরকে বুঝিয়ে দেয়া হয়েছে। তারা যে জমি দখলে দিতে চাচ্ছে কাগজ মূলে সেই জমি আমাদের।
আরিফ/বার্তাবাজার/হৃ.আর