বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দরিদ্রবান্ধব সরকার: এমপি জ্যাকব

ভোলা-৪ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, শান্তির অগ্রদূত জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ফলে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পেরেছে। যে কোন দূর্যোগ মোকাবেলায় শেখ হাসিনার বিকল্প নেই।

দেশের যে কোন পরিস্থিতিতে জনগণের খাদ্য নিরাপত্তা জীবন-জীবিকা নিশ্চিত করতে সামাজিক, অর্থনৈতিক উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দরিদ্রবান্ধব সরকার।

করোনাকালীন সময়ে ও দেশের উন্নয়ন থেমে থাকেনি। তার যোগ্য নেতৃত্বের জন্য অনুন্নত গ্রামগুলো এখন মডেল শহরে রুপান্তরিত হয়েছে। করোনাকালেও দেশের উন্নয়ন ও অর্থনীতিকে সচল রেখে দেশেকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৮ মার্চ) চর কুকরী মুকরী বেড়িবাধ প্রকল্পের আওয়াতায় ৪৭ কোটি টাকা ব্যায়ে ৬টি স্লুইজ গেইট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

এমপি আরো বলেন, বৈশ্বিক মহামারী করোনার কারনে যখন বিপর্যস্ত বিশ্ব। যার প্রভাব পরতে পারেনি বাংলাদেশে। করোনা চলাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন পেশা জীবিদের জিবিকা সচল রাখতে ১৯টি প্যাকেজের মধ্যেমে ১ লক্ষ ৩ হাজার ১১৭ কোটি টাকার প্রণোদনা দিয়েছেন।

যার সুফল বাংলাদেশের অসহায় দরিদ্র মানুষের কষ্ট লাগব হয়েছে। করোনায় বাংলাদেশের অর্থনীতির ভীত মজবুত রাখতে বিদ্যমান পরিস্থিতিতে দেশের অর্থনীতির অগ্রগতি ঠিক রাখতে বাস্তবমুখী পদেক্ষেপ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন সচল রাখতে বাস্তবমূখী পদক্ষেপ নিয়েছেন।

আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দারিদ্রতা কমিয়ে মানুষের জীবনমানের ক্রমাগত উন্নতি করে করোনার মধ্যেও উন্নয়নশীল দেশের পথে যাত্রার পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

এসময়ে উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রলালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, উপজেলার চেয়ারম্যান জয়নলা আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, কুকরী মুকরী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র প্রমুখ।

আরিফ হোসেন/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর