নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদন, মজুদকরণ ও বিক্রয় কার্যক্রম প্রতিরোধে রংপুরে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) রংপুর নগরের নবাবগঞ্জ বাজারে এ অভিযান পরিচালিত হয়।
রংপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে র্যাব-১৩ ও পরিবেশ অধিদপ্তর সহযোগিতা করে।
এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে ৮টি প্রতিষ্ঠানকে মোট এক লাখ চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৫ টন পলিথিন জব্দ করা হয়।
পরিবেশ দূষণ বিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আজ এ অভিযান পরিচালনা করা হয় বলে রংপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান।
রকি আহমেদ/বার্তাবাজার/হৃ.আর