পটুয়াখালীতে তৃতীয় স্ত্রীর মামলায় যুবলীগ নেতা কারাগারে

পটুয়াখালীর কলাপাড়া উপজেলাধীন টিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমুকে ফের আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে। তার তৃতীয় স্ত্রী ফাতেমা আক্তারের দায়ের করা একটি মামলায় পটুয়াখালীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আগেই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক আমিরুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

আসামি মশিউর রহমান শিমু কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কলাপাড়া উপজেলা যুবলীগের প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক।

উল্লেখ্য, ইতোপূর্বে এক বীর মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় চেয়ারম্যান মশিউর রহমান শিমু স্বস্ত্রীক হাজতবাস করেছেন। আলোচিত এই চেয়ারম্যানের একাধিক স্ত্রী রয়েছে। ফাতেমা আক্তার জানুয়ারি মাসে এ মামলাটি করেছেন।

আহম্মেদ পাশা তানভীর/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর