চলতি মার্চ মাসেই হজে যেতে ইচ্ছুক নিবন্ধিত মুসুল্লীদেরকে করোনার প্রথম ডোজ টিকা নেওয়ার অনুরোধ করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। একইসাথে আগামী মে মাসের মধ্যে দ্বিতীয় ডোজ নিতেও বলা হয়েছে।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা হজে যেতে নিবন্ধন করেছেন তাদের মধ্যে ৪০ বছরের নিচে ৪,৮৩৩ জন এবং ৪০ বছরের ঊর্ধ্বে ৫৫,৮৭৩ জন। এর মধ্যে ৪০ বছরের বেশি বয়সী যারা তাদের অগ্রিম প্রস্তুতি হিসেবে করোনার টিকা নিতে হবে।
এছাড়া টিকা কার্ডে ট্র্যাকিং নম্বর, নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, এজেন্সির নাম উল্লেখ থাকবে। এর আগে, হজে যেতে হলে করোনার ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করে সৌদি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় গেজেট প্রকাশ করেছে।
বার্তাবাজার/এসজে