সেই ইউএনও ওয়াহিদা খানমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সেই নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করে এনেছিল সরকার। এবার তাকে পরিকল্পনা বিভাগে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে ওয়াহিদা খানমকে পরিকল্পনা বিভাগে সিনিয়র সহকারী প্রধান (সিনিয়র সহকারী সচিব) হিসেবে পদায়ন করে আদেশ জারি করেছে।

উল্লেখ্য, গত বছরের ২ সেপ্টেম্বর দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি বাসায় ঢুকে দুর্বৃত্তরা ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত ওয়াহিদা খানমকে ঢাকায় ন্যাশনাল নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তার বাবাকেও পরে সেখানে ভর্তি করা হয়। হামলার ঘটনায় পুলিশ ও র‌্যাব বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। পরে ১ অক্টোবর ওয়াহিদা খানম বাসায় ফেরেন।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর