ফরিদপুরের বোয়ালমারীর সাতৈর ইউনিয়নের কাদিরদী গ্রামে কৃষক মান্নান শেখের বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে কাদিরদী গ্রামের মান্নান শেখের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে বসত ঘরে আগুন লেগে যায়। আগুনে মান্নান শেখের দু’টি ঘর পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের টিম লিডার মো.ওয়াহিদুজ্জামান খান বার্তা বাজারকে বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে পাশের মধুখালী উপজেলার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বার্তাবাজার/হৃ.আর