কুড়িগ্রামের চিলমারীতে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) উপজেলার ছোট কুষ্টারী এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত আলমগীর হোসেন (২৮) ঐ এলাকার মতিয়ার রহমানের বড় ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাসার ঘরের ভিতর থেকে দরজা লাগানো অবস্থায় নিজ শয়ন কক্ষে আলমগীরের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে যুবকের আত্মহত্যার কারণ জানা যায়নি।
এবিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বার্তা বাজারকে জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আলমগীরের শয়ন কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
সুজন মোহন্ত/বার্তাবাজার/হৃ.আর