কক্সবাজারে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
কক্সবাজারের রামুতে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এক মোটর সাইকেল আরোহীর প্রাণহানি ঘটেছে বৃহষ্পতিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের তেচ্ছিপুল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত রহতম উল্লাহ (৩৫) কক্সবাজার সদর হাসপাতাল এলাকার আবদুল মোনাফের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, কক্সবাজার মুখি রামু লাইন এর একটি বাস বিপরীতমুখি মোটর সাইকেলটির সাথে সংঘর্ষে মোটর সাইকেলটি আরোহীসহ ছিটকে পড়ে। এতে আরোহী রহমত উল্লাহ ঘটনাস্থলেই মারা যায়।
রামু হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম বার্তা বাজারকে জানান, মরদেহ উদ্ধার করে জেলা মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন।
বার্তাবাজার/হৃ.আর