টাঙ্গাইলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে গোসল করতে নেমে পুকুরে ডুবে সোহান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার ভাবলা গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত সোহান ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কালিবাড়ি এলাকার আলমের ছেলে।

এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক রেজাউল করিম বার্তা বাজারকে জানান, সোহান কালিহাতী উপজেলার ভাবলা গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে সোহান একটি পুকুরে গোসল করতে নামে। পড়ে এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ওই শিশুর মরদেহ উদ্ধার করে। পরে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

হাসান সিকদার/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর