গতকাল ১৭ মার্চ ছিলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ।সারাদেশের ন্যায় প্রবাসেও বাঙ্গালীরা নানান কর্মসূচীর মধ্য দিয়ে জন্মবার্ষিকী উৎযাপন করেন। তবে থাইল্যান্ডে বাঙ্গালীদের একমাত্র সরকার নিবন্ধিত সংগঠন থাই-বাংলাদেশি কমিউনিটি পাতায়া দিনটি উপলক্ষে এক ব্যতিক্রমী সামাজিক কার্যক্রম হাতে নিয়েছে। তারা কমিউনিটির উদ্যাগে ও বিশিষ্ট ব্যবসায়ী লিটন শিকদারের অর্থায়নে থাইল্যান্ড পাতায়া শহরের পথচারীদের মাঝে ৩০০০ প্যাকেট খাবার বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেন।

গতকাল ১৭ মার্চ রোজ বুধবার বিকেল ৫ ঘটিকায় পাতায়া সেন্ট্রাল রোড় সংলগ্ন গিয়াস উদ্দিন নয়নের মালিকানাধীন সোয়াদ রেস্টুরেন্ট (Swaad Restaurent) এর সামনে ৫০০ পথচারীদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে এ মহৎ কর্মসূচীর শুভ উদ্ভোধন করেন নাখন ফন লুকিন-ভাইস চেয়ারম্যান অফ প্রভিন্সিয়াল এডমিনষ্ট্রাটিভ অর্গানাইজেশন কাউন্সিল চনবুরি থাইল্যান্ড। উক্ত খাবার বিতরণ কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন কমিউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর হোসেন, বর্তমান সভাপতি আলীম মোল্লা, সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামীম, আনিসুর রহমান (সিনিয়র সহ সভাপতি), মোঃ নুরুল ইসলাম শিশির (সহ সভাপতি), মোঃ শহীদুর রহমান (সহ সভাপতি), ইয়াছিন আরাফাত কিশোর, সাইফুল ইসলাম পবন, আলাউদ্দিন আলা, মোঃ লিটন, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ শফিক, মোহাম্মদ সোলায়মান, ফয়সাল ইমতিয়াজ অপু, গিয়াস উদ্দিন নয়ন, নুরুন নবী জয়, আসাদুজ্জামান আসাদ, মোঃ শামীম, মোঃ জুয়েল রানা, মোঃ রহিত, মোঃ হেদায়েত, মোঃ জাবের সহ কমিউনিটির অন্যান্য সদস্যবৃন্দ।

এ মহৎ কর্মসূচী বাস্তবায়নের অর্থদাতা লিটন শিকদারের সাথে কথা বললে তিনি সর্বপ্রথম সবাইকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের শুভেচ্ছা জানান।
তিনি বলেন আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনকের জন্মদিনকে আরো স্মরণীয় করে রাখতে এখানে পথচারীদের মাঝে সর্বমোট ৩০০০ প্যাকেট খাবার বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেছি, যার কার্যক্রম আজ ৫০০ প্যাকেট বিতরণের মাধ্যমে শুরু করেছি। পর্যায়ক্রমে আরো ৫ দিন দৈনিক ৫০০ প্যাকেট খাবার বিতরণ করা হবে বলে জানান তিনি। এছাড়াও থাই-বাংলাদেশি কমিউনিটির ব্যানারে ভবিষ্যতেও যেকোনো সামাজিক কর্মকান্ডে পাশে থাকবেন বলে জানান বিশিষ্ট এ ব্যবসায়ী।