নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না তামিম

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজে খেললেও কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

বৃহস্পতিবার (১৮ মার্চ) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তামিম। দেশ ছাড়ার আগে কোচ ও নির্বাচকদের এ কথা জানিয়েছিলেন তামিম। ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না তিনি।

এ প্রসঙ্গে তামিম বলেন, নিউজিল্যান্ডে আসার আগেই আমি কোচ ও নির্বাচকদের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছিলাম। ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টি সিরিজে আমি থাকব না। তবে দলের জন্য আমার শুভকামনা রইলো।

তিনি আরও বলেন, আমরা যখনই নিউজিল্যান্ড সিরিজ নিয়ে কথা বলছি এর সাথে কিন্তু টি-টোয়েন্টিও যুক্ত হচ্ছে। আমি ওয়ানডে অধিনায়ক বলে শুধু ওয়ানডেতে ভালো করতে চাই, জিততে চাই এমন নয়। এর সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও যুক্ত।

আগামী ২০ মার্চ প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৩ ও ২৬ মার্চ। এরপর ২৮ মার্চ থেকে টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর