যুক্তরাজ্য সরকার বাংলাদেশের পরম বন্ধু রাষ্ট্র: ব্রিটিশ হাইকমিশনার

যুক্তরাজ্য সরকার বাংলাদেশের পরম বন্ধু রাষ্ট্র এবং ব্যবসা বাণিজ্যসহ সকল বিষয়ে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে রয়েছে বলে জানিয়েছেন, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।

বাংলাদেশ সরকারের সাথে যুক্তরাজ্য সরকারের সর্ম্পক অনেক ভালো, তাই যুক্তরাজ্য বাংলাদেশের যেকোন প্রয়োজনে সবসময় পাশে আছে বলে উল্লেখ করে তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। তাই যুক্তরাজ্য সরকার সবসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বরণ করে।

এর আগে বৃটিশ হাইকমিশনার সড়ক পথে স্মৃতিসৌধে আসলে তাকে স্বাগত জানান, স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান। বৃটিশ হাইকশিনার অনুষ্ঠান শেষ করে স্মৃতিসৌধে আসা পুলিশসহ সকলের সাথে ফটোশেষনে অংশ গ্রহণ করেন ও স্মৃতিসৌধ এলাকা পরিদর্শন করেন।

বৃটিশ হাইকমিশনারের সাথে এসময় বৃটিশ দুতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর