লক্ষ্মীপুরে উপ-নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন ২ প্রার্থী
লক্ষ্মীপুর-২ রায়পুর জাতীয় সংসদ উপ-নির্বাচনের দুই জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। ৪ জন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও জমা দেন দুই জন।
বৃহস্পতিবার(১৮ মার্চ) দুপুরে নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা নির্বাচন অফিসে রিটানিং কর্মকর্তা মোঃ দুলাল তালকুদারের নিকট মনোনয়ন পত্র জমা দেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
রায়পুর উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন জাতীয়পার্টি সমর্থিত প্রার্থী শেখ ফয়জুল্যাহ শিপন। আগামীকাল সকাল ১০টায় যাচাই বাছাই, ২৪ তারিখ প্রার্থীতা প্রত্যাহার এবং ২৫ মার্চ প্রতীক বরাদ্ধ করা হবে বলে জানান রিটানিং কর্মকর্তা মোঃ দুলাল তালকুদার।
এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আবু তাহের, জেলা যুবলীগ সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী খোকন, শামছুল ইসলাম পাটওয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, লক্ষ্মীপুর-২ রায়পুরের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের অর্থ ও মানব পাচার মামলায় সাজা হওয়ায় শুন্য হয় আসনটি।
শাকের মোহাম্মদ রাসেল/বার্তাবাজার/পি