ব্রাহ্মণবাড়িয়ায় নিরবিচ্ছিন্ন সেচ সুবিধার দাবিতে কৃষক সমিতির মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষক সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আশুগঞ্জ সেচ প্রকল্পের সেচ ক্যানেল ও ফোর লেন সড়ক একই সাথে নির্মাণের দাবীতে আজ বৃহস্পতিবার ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা কৃষক সমিতির সভাপতি শাহরিয়ার মো.ফিরোজের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির সদস্য সাজিদুর রহমান, এডভোকেট জামাল আহমেদ, নারী নেত্রী আসমা খানম প্রমুখ।

বক্তারা বলেন, চলমান আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-আখাউড়া সড়কের ফোর লেনের নির্মাণ কাজের জন্য প্রকল্পের সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভরা মৌসুমেও অনেক এলাকার কৃষক এখনো সেচের পানি না পেয়ে জমি রোপন করতে পারেনি। পানির জন্য অনেক এলাকার জমি শুকিয়ে যাচ্ছে।

বক্তারা নিরবিচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিত করতে সেচ প্রকল্পের ক্যানেল ও ফোর লেন সড়ক এক সঙ্গে নির্মানের দাবী জানান। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত কৃষকসহ বিপুল সংখ্যক নারী পুরুষ উপস্থিত ছিলেন।

মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর