আগামী ২০ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। ইনজুরিতে ভুগছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।
মোসাদ্দেকের পাশাপাশি ইনজুরিতে আছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। যে কারণে একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলেননি তিনি। নিজের নামে একাদশ হলেও তামিম একাদশে হয়ে সে ম্যাচে খেলেননি তামিম।
যার ফলে ভক্ত-সমর্থকদের মনে প্রশ্ন জেগেছে, প্রথম ওয়ানডেতে কি দেখা যাবে তামিমকে? তামিমের ইনজুরি কতটা গুরুতর?
তবে শঙ্কার কোনো কারণ নেই। বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, তামিমের অবস্থা এখন ভালো। সে আজ নেটে অনেকক্ষণ ব্যাটিং অনুশীলন করেছে। আশা করি প্রথম ওয়ানডেতে খেলতে পারবে।
বার্তাবাজার/নব