লকডাউনের সিদ্ধান্ত সরকারের: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ফের করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এজন্য দেশের সবাইকে সভা-সমাবেশ, বাইরে চলাফেরা সীমিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাজধানীতে এক অনুষ্ঠানে এসব নিয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, সারাবিশ্বে করোনায় এ পর্যন্ত প্রায় ৩০ লাখ মানুষ মারা গেছেন। কয়েক কোটি মানুষ আক্রান্ত হয়েছেন। আবারও বাংলাদেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। তাই আমাদের সবার উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা। স্বাস্থ্যবিধি মানলে করোনা কমে আসবে।

করোনা বাড়তে থাকায় দেশে ফের লকডাউন হবে কিনা এই প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেলে চললে লকডাউনের প্রয়োজন নেই। তবে আমরা সরকারকে কিছু পরামর্শ দিয়েছি। আমরা নয়, লকডাউনের সিদ্ধান্ত নেয় সরকার।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর