বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে চারটি সমঝোতা স্মারক

ঢাকায় সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উভয় পক্ষে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হওয়া বৈঠকে মৎস্যখাত, পররাষ্ট্র ও সংস্কৃতি বিনিময়সহ চারটি সমাঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, মালদ্বীপের প্রেসিডেন্ট বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর