লকডাউন নয়, জনসমাগম এড়িয়ে যাওয়ার নির্দেশ

প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা দেশে আবারও বাড়তে শুরু করেছে। তবে এখনও লকডাউনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

জনসমাগম এড়িয়ে যাওয়ার নির্দেশনা দেওয়য়া হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা ভালোভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে। তবে সাধারণ মানুষ স্বাস্থ্য সুরক্ষার নিয়ম যথাযথভাবে পালন করছে না। এ কারণে করোনার সংক্রমণ বাড়ছে।

তিনি আরও বলেন, করোনা নিয়ন্ত্রণে না থাকে তাহলে দেশের অর্থনীতি নিয়ন্ত্রণে থাকবে না। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও করোনার টিকা নিতে হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর