করোনা মোকাবেলায় সাভারে ভ্রাম্যমান আদালত পরিচালিত
ঢাকার সাভারে কোভিড-১৯ মোকাবেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এর ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে সাভারের বিভিন্ন স্থানে সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
এসময় ভ্রাম্যমান আদালত সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে না চলায় ১২টি মামলায় মোট ৩৭০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।
এব্যাপারে বার্তা বাজারকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, আজ সাভার উপজেলার বিভিন্ন স্থানে কোভিড-১৯ মোকাবেলায় জনগনকে সচেতন করার উদ্দেশ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। স্বাস্থ্য বিধি না মেনে চলায় এ সময় ১২ টি মামলায় ৩৭০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছি। পাশাপাশি কোভিড-১৯ এর ব্যাপারে জনগণকে সচেতন করা সহ তাদের মাঝে ১৩০ টি মাস্ক বিতরণ করা হয়েছে।
এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সাভার রাজস্ব সার্কেলের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বার্তাবাজার/পি