ভারতে ফের করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ হাজার ৮৭১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যা কিনা চলতি বছর একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
একই সময়ে আরও ১৭২ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১ লাখ ৫৯ হাজার ২১৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৪ লাখ ৭৪ হাজার ৬০৫ জন।
আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় আরও ১৭ হাজার ৭৪১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ১০ লাখ ৬৩ হাজার ২৫ জন।
দেশটিতে গত আটদিন ধরে দৈনিক ২০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। গত বছরের ২০ ডিসেম্বর একদিনে ২৬ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছিল।
এরপর থেকে সংখ্যাটা কমতে থাকলেও আবারও আক্রান্তের সংখ্যা বেড়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে সংখ্যাটা বাড়ছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
বার্তাবাজার/নব