ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে কার্টুনিস্ট কিশোরকে

শারীরিক জখম পরীক্ষা করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে জামিনে থাকা কার্টুনিস্ট কিশোরকে। বৃহস্পতিবার (১৮ মার্চ) সেখানে গঠিত মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা করছে।

এর আগে গত রবিবার (১৪ মার্চ) কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে নির্যাতনের মামলা তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার একজন কর্মকর্তাকে অভিযোগের বিষয়টি তদন্ত করে আগামী ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করে ২৪ কর্ম ঘণ্টার মধ্যে কিশোরকে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দিতেও নির্দেশ দেওয়া হয়।

ঢামেকের নাক-কান-গলা (ইএনটি) বিভাগের চিকিৎসককে প্রধান করে অর্থোপেডিক বিভাগের একজন ও মেডিসিন বিভাগের একজন চিকিৎসকের সমন্বয়ে ওই মেডিকেল বোর্ড গঠন করার কথা জানান আদালত।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর