তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের লক্ষ্য থাকবে তাদের হারানো।
কেননা এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে ১৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কিন্তু একটি ম্যাচেও জয় পায়নি তারা। বাংলাদেশের আগের দলগুলো যা পারেনি, এই বাংলাদেশ দল তা এবার করে দেখাবে বলে জানালেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
বৃহস্পতিবার (১৮ মার্চ) অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমকে ডমিঙ্গো বলেন, আমাদের জন্য এটা দুর্দান্ত একটা সুযোগ, কিছু করার। বাংলাদেশের আগের দলগুলো যা পারেনি এবার সেটা করে দেখানোর সুযোগ রয়েছে।
ওয়ানডেতে বাংলাদেশকে শক্তিশালী দল হিসেবে অ্যাখ্যা দিয়ে তিনি বলেন, ওয়ানডেতে বাংলাদেশ শক্তিশালী দল। বিশ্বকাপে দলের পারফরম্যান্স বলেন, খেলোয়াড়দের গড় বলেন, ওয়ানডেতে আমাদের ভালো পরিসংখ্যান আছে।
উল্লেখ্য, আগামী ২০ মার্চ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজ শেষে কিউইদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে টাইগাররা।
বার্তাবাজার/নব