ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যার চেষ্টায় বখাটে আটক

সাভারে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে বাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে হত্যার চেষ্টার অভিযোগে রকি নামে (৩৫) এক বখাটেকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এফএম সায়েদ। গতকাল বুধবার রাতে সাভারের ইমান্দিপুর এলাকা থেকে ওই বখাটেকে আটক করা হয় বলে জানান তিনি।

এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় সাভারের ইমান্দিপুর আটক রকি তার বাড়ির ছাদে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণীর এক স্কুলছাত্রী (১৬) কে ডেকে নিয়ে জোর করে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ক্ষিপ্ত হয়ে রকি ওই ছাত্রীকে দোতলা বাড়ির ছাদ থেকে নিচে ফেলে দিয়ে হত্যার চেষ্টা করে। পরে এলাকাবাসী ওই ছাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং বখাটে রকিকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

আটক রকিকে দুপুরে আদালতে প্রেরণ করা হবে বলে জানান সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর