বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। আক্রান্তের সংখ্যা ১২ কোটি ১১ লাখ ছাড়িয়েছে। এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৬ লাখ ৮০ হাজারের বেশি মানুষ মারা গেছেন।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১২ কোটি ১১ লাখ ৫৮ হাজার ৭২৬ জন। মারা গেছেন ২৬ লাখ ৮০ হাজার ২২০ জন এবং সুস্থ হয়েছেন ৬ কোটি ৮৬ লাখ ৯৮ হাজার ৮৪৫ জন।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৬ লাখ ৫ হাজার ৫১৯ জন ও মারা গেছেন ৫ লাখ ৩৮ হাজার ৫২ জন।
করোনায় মৃতের দিক দিয়ে দ্বিতীয়স্থানে আছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৭৭৫ জনের ও আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৬ লাখ ৯৩ হাজার ৮৩৮ জন।
ভারতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১ লাখ ৫৯ হাজার ২১৬ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৪ লাখ ৭৪ হাজার ৬০৫ জন।
উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬২ হাজার ৭৫২ জন। মারা গেছেন ৮ হাজার ৬০৮ জন ও সুস্থ হয়েছেন ৫ লাখ ১৫ হাজার ৯৮৯ জন।
বার্তাবাজার/নব