উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বুধবার রাতে মুখোমুখি হয়েছিল অ্যাতলেতিকো মাদ্রিদ ও চেলসি। নিজেদের ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে অ্যাতলেতিকোকে ২-০ গোলে হারিয়েছে চেলসি।
এর ফলে দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে অ্যাতলেতিকোকে হারিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করেছে চেলসি। সর্বশেষ ২০১৪ সালে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছিল চেলসি। ৭ বছর পর আবার কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা।
ঘরের ম্যাচে ম্যাচের ৩৪ মিনিটে টিমো ওয়ার্নারের ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে নেন হাকিম জায়িচ। গোল শোধের লক্ষ্যে খেলতে থাকা অ্যাতলেতিকো ৮১ মিনিটে ১০ জনের দলে পরিণত হয়।
৮১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অ্যাটলেটিকোর স্টেফান। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। যোগ করা সময়ে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন বদলি খেলোয়াড় হিসেবে নামা এমারসন পালমেইরি।
বার্তাবাজার/নব