করোনায় আক্রান্ত রিজভী হাসপাতালে ভর্তি

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে রিজভীকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম।

এর আগে গতকাল বুধবার রিজভীর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। বিষয়টি রিজভী নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, গত তিন-চার দিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন। এরপর তিনি করোনা টেস্ট করান। সেই রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। নিজের সুস্থতার জন্য দলের নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর