হবিগঞ্জের বাহুবলে একটি ঘর থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে লাশ দুটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান।
নিহতরা হলো— বাহুবল উপজেলার দ্বিগাম্বর গ্রামের সন্দ্বীপ দারের স্ত্রী অঞ্জলি মালাকার (৩০) ও তার কন্যা পূরা রায় (৮)।
স্থানীয়রা জানান, বাহুবল উপজেলার সন্দ্বীপ দাস কাঁচামালের ব্যবসা করেন। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে দ্বিগম্বরবাজারে ৩ তলা একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। বুধবার রাতে তিনি ব্যবসার কাজে সুনামগঞ্জে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি বাসায় এসে দেখেন তার স্ত্রী ও মেয়ের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে।
সন্দ্বীপ দাস বলেন, রাত ৩টার দিকে দ্বিতীয় তলার ভাড়াটিয়া বাহুবল এলাকার আহত আমির আমাকে ফোন দিয়ে বলেন, তার ঘর চুরি হয়েছে। ঘরে থাকা সেলাইমেশিনসহ সব চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আলামত সংগ্রহ করছে পুলিশ। নিহত মা ও মেয়ের গলায় কাটা দাগ রয়েছে।
বার্তাবাজার/পি