যশোরে বিএনপির পৌরসভা নির্বাচন বর্জন

যশোরে পৌর নির্বাচন বর্জন করেছে বিএনপি। অতএব আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে থাকছেন না বিএনপির প্রার্থী।

তবে ব্যালটপেপারে বিএনপি প্রার্থীর নাম থাকবে। কারণ তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। বিএনপির নির্বাচন বর্জনের ফলে আওয়ামী লীগ প্রার্থী হায়দার গণি খান পলাশ এখন ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আলীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

আজ বৃহস্পতিবার(১৮মার্চ) সকাল ১১টায় যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বর্জনের ঘোষণা দেয়া হবে বলে বিএনপির মেয়র প্রার্থী মারুফুল ইসলাম বার্তা বাজার ও অনান্য সাংবাদিকদের জানিয়েছেন।

তবে, বিএনপি দলীয় কাউন্সিলর প্রার্থীদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তারা ইচ্ছে করলে ভোটে থাকতেও পারে, না হলে সরে যেতেও পারেন।

গতকাল(১৭ মার্চ) বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জেলা বিএনপির ওই সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।

সভায় মেয়র প্রার্থী মারুফুল ইসলাম ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক, দেলোয়ার হোসেন খোকন, মিজানুর রহমান খান, গোলাম রেজা দুলু, আব্দুস সালাম আজাদ, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, হাজি আনিসুর রহমান মুকুল প্রমুখ।

এ্যান্টনি দাস(অপু)/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর