আজ বইমেলা শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজ শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। এবার বইমেলার মূল প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।’ ১৪ এপ্রিল পর্যন্ত চলবে বইমেলা।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলা ৩টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই মেলা সবার জন‌্য উন্মুক্ত করে দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন। স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান।

বাংলা একাডেমির মহাপরিচালক ড. হাবিবুল্লাহ সিরাজী বলেন, ‘করোনার কারণে এবার বইমেলা হচ্ছে মার্চ থেকে এপ্রিলে। ঝড়-বৃষ্টির দাপটও থাকবে।’ স্বাস্থ‌্যবিধি মেনে সবাইকে বইমেলায় আসার আহ্বান জানান ড. হাবিবুল্লাহ সিরাজী।

বার্তাবাজার/কেকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর