বাবা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আমার বাংলাদেশ সফর হয়েছিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

এক ভিডিওবার্তায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ অভিনন্দন জানান।

ভিডিওবার্তায় তিনি বলেন, ‘শেখ মুজিবুর রহমানের দূরদর্শিতার কারণেই বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে পারছে। গত ৫০ বছরে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন করেছে। অর্থনৈতিক উন্নতি, দারিদ্র দূরীকরণ, শিক্ষা ও স্বাস্থ্যে সকলের প্রবেশাধিকার দেশটির জনগণের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে।’

গত ৫০ বছরে বাংলাদেশের সাফল্য প্রশংসার দাবিদার বলেও উল্লেখ করেন কানাডার প্রধানমন্ত্রী।

এ সময়=ট্রুডো বলেন, ‘আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধুর শাসনামলেই বাংলাদেশ ও কানাডার মধ্যে কূটনৈতিক ও সহযোগিতার গড়ে উঠেছিল। শেখ মুজিবুর রহমানের স্বাধীন বাংলাদেশের স্বপ্নের কারণেই আজকের অনুষ্ঠান সম্ভব হচ্ছে।’

১৯৭৩ সালের বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করে জাস্টিন ট্রুডো আরও বলেন, ‘আমার বাবা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আমার বাংলাদেশ সফরে আসার সুযোগ হয়েছিল। আমার বাবা ও শেখ মুজিবুর রহমান তখনই একটি শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলেন।’

বাংলাদেশের উন্নয়নের প্রতিটি ধাপে সহযোগী হিসেবে কানাডা পাশে ছিলো উল্লেখ করে ভবিষ্যতেও বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকার আশ্বাস দেন জাস্টিন ট্রুডো।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর