করোনা গুজবের পর মারা গেলেন তানজানিয়ার প্রেসিডেন্ট

আফ্রিকার দেশ তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি মারা গেছেন। হৃদযন্ত্রের জটিলতায় বুধবার(১৭ মার্চ) দার-ইস-সালাম হাসপাতালে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

রাষ্ট্রীয় টেলিভিশনের দেওয়া এক ভাষণে এ তথ্য জানান দেশটির নারী ভাইস প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২ সপ্তাহেরও বেশি সময় ধরে মাগুফুলিকে জনসমক্ষে দেখা যায়নি। তার স্বাস্থ্য নিয়ে গুজবও ছড়িয়ে পড়েছিল। সর্বশেষ ২৭ ফেব্রুয়ারি তাকে জনসমক্ষে দেখা যায়। বিরোধী রাজনীতিকরা গত সপ্তাহে বলেছিলেন যে, মাগুফুলি কোভিড -১৯ এ আক্রান্ত হয়েছেন। তবে এটি নিশ্চিত হওয়া যায়নি।

মাগুফুলি আফ্রিকার অন্যতম প্রধান, যিনি করোনা নিয়ে সন্দেহবাদী ছিলেন। তিনি এ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রার্থনা এবং ভেষজ তথা হারবাল থেরাপির আহ্বান জানিয়েছেন।

গত বছর থেকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন মাগুফুলি। এখন তানজানিয়ার সংবিধান অনুসারে, ভাইস প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। মাগুফুলির ৫ বছর মেয়াদের বাকি সময় তিনি রাষ্ট্র পরিচালনা করবেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর