ঝিনাইদহের মহেশপুরে পুকুরের পানিতে ডুবে নাহিদ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ই মার্চ) দুপুরে পাতিবিলা গ্রামের বিলপাড়ায় এ ঘটনা ঘটে।
সে উপজেলার পাতিবিলা গ্রামের আবিদ আলীর ছেলে।
স্বজন ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ীর পাশে পুকুরে গোসল করতে গিয়েছিল শিশু নাহিদ। এর পর পরিবার ও স্থানীয় লোকজন অনেক খোঁজাখুজির পরেও তাকে পায়নি। পরবর্তীতে মহেশপুর ফায়ার সার্ভিস ও খুলনার ডুবুরিদের যৌথ প্রচেষ্টায় রাত ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিএম আজাদ/বার্তাবাজার/হৃ.আর