প্রিয় ক্যাম্পাসেই মওদুদের শেষ জানাজা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দেশের খ্যাতনামা রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমেদের শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে নোয়াখালীর বসুরহাটে তার প্রিয় সরকারি মুজিব কলেজের মাঠে। শুক্রবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৪টায় এই জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বুধবার (১৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন দলের ভাইস চেয়ারম্যান ও নোয়াখালীর সাবেক সাংসদ মোহাম্মদ শাহজাহান।

তিনি জানান, শুক্রবার সকাল ৯টায় সংসদ প্লাজা, ১০টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ও বেলা ১১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জানাজা হবে। এরপর নোয়াখালীতে তার প্রথম জানাজা বেলা দুইটায় কবিরহাট সরকারি কলেজ মাঠে এবং বিকেল সাড়ে চারটায় শেষ জানাজা হবে বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে। এরপর গ্রামের বাড়ি মানিকপুরে মা-বাবার পাশে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৬ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর