বিএনপির নেতার মৃত্যু, আ’লীগের মেয়রের শোক পালন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের মৃত্যুতে নোয়াখালীর বসুরহাট পৌর এলাকায় ৩ দিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন আলোচিত পৌর মেয়র এবং সেতুমন্ত্রীর ভাই আব্দুল কাদের মির্জা।

একইসাথে তিনি মওদুদ আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

বুধবার (১৭ মার্চ) ব্যক্তিগত ফেসবুক আইডিতে আব্দুল কাদের মির্জা লিখেন, ‘কোম্পানীগঞ্জের কৃতিসন্তান ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করা হলো। তাই আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবার বসুরহাট বাজারের সব ব্যবসায়ীকে কালো পতাকা উত্তোলন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
অনুরোধক্রমে
আবদুল কাদের মির্জা
মেয়র,বসুরহাট পৌরসভা।’

উল্লেখ্য, মঙ্গলবার (১৬ মার্চ) মারা যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, প্রবীণ আইনজীবী মওদুদ আহমদ। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর