উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-মেয়েকে মারধর
ভোলার চরফ্যাসন উপজেলার শশীভূশণে মাদ্রাসার ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় ওই ছাত্রী ও তার মাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে জহিরুল, নুরুল ইসলাম ও মতিন নামের তিনজনের বিরুদ্ধে।
বুধবার (১৭ মার্চ) সন্ধ্যায় শশীভূশণ থানার রসূলপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। জহিরুল ও নুরুল ইসলাম একই এলাকার দুলালের ছেলে এবং মতিন হলো নান্টু বেপারীর ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, ওই ছাত্রী হোসাইনিয়া দাখিল মাদ্রসার সপ্তম শ্রেণির ছাত্রী। জহিরুল, নুরুল ইসলাম ও মতিন দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। ওই ছাত্রী ও তার মা উত্ত্যক্তের প্রতিবাদ করায় ঐতিনজন তাদেরকে মারধর করে। পরে স্থানীয়রা তাদেরকে সেখান থেকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন।
ছাত্রীর পিতা মনির হোসেন বার্তা বাজারকে জানান, বখাটে জহিরুল, নুরুল ইসলাম ও মতিন উত্ত্যাক্ত করলে মেয়ে ও তার মা প্রতিবাদ করে। এতে বখাটেরা ক্ষিপ্ত হয়ে মা ও মেয়েকে মারধর করে। এক পর্যায়ে মেয়ের মা জ্ঞান হারিয়ে ফেলে। উভয়জন চরফ্যাসন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এবিষয়ে শশীভূশন থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বার্তা বাজারকে জানান, থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
বার্তাবাজার/এ.আর