তীব্র সমালোচনার মুখে অবশেষে মেয়েদের প্রকাশ্যে গান গাওয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে আফগান সরকার। দেশটির স্কুল শিক্ষার্থীরা এখন থেকে প্রকাশ্যে গান গাইতে পারবে বলে ঘোষণা দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।
এক বিবৃতিতে দেশটির শিক্ষা মন্ত্রণালয় স্বীকার করে নেয় যে, নিষেধাজ্ঞার বিষয়টি নীতিগত অবস্থানের সঙ্গে সংগতিপূর্ণ ছিল না।
এর আগে গত সপ্তাহে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলো। নিষেধাজ্ঞা অনুযায়ী মেয়েদের বয়স ১২ বছর পার হলেই আর প্রকাশ্যে গান গাওয়া যাবে না। তালেবান যুগের এমন আইন জারি করেছে আফগানিস্তান। পুরুষদের সামনে কোনও ভাবেই গান গাওয়া যাবে না। পুরুষ গানের শিক্ষকরাও স্কুলে বা অন্য কোথাও মেয়েদের গান শেখাতে পারবেন না।
জারিকৃত সিদ্ধান্তের ঘর বিরোধীতা করে দেশটির নারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে গান গেয়ে তা আপলোড করে ব্যাপক সাড়া ফেলে দেয় তারা। এরপর চাপের মুখে সিদ্ধান্ত পরিবর্তনে রাজি হয় সরকার।
বার্তাবাজার/এসজে