পাবনায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাতে ফানুস ও আতসবাজি প্রদর্শন
পাবনায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ফানুস ও আতসবাজি প্রর্দশন হয়েছে। বুধবার (১৭ মার্চ) রাতে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে (টাউনহল মুক্তমঞ্চে) পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক পিন্স ও জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউর রহিম লাল এর উপস্থিতিতে বিজয়ের এই ক্ষনে সকল গ্লানী দূর করে সমাজে শান্তির প্রতিষ্ঠার লক্ষে ফানুস উড়ানো হয়।
পরে আকাশে একশত একটি নানা রঙের অতশবাজি প্রর্দশন করা হয়। প্রদর্শন শেষে জেলা আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকীর নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে পাবনা জেলা আওয়ামী সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।
এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আ.লীগসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/হৃ.আর