ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে দেশীয় পিস্তলসহ ২ জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে।
স্থানীরা জানান, বুধবার (১৭ মার্চ) রাতে রাণীশংকৈল থানা পুলিশ উপজেলার ভরনিয়া গ্রামে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ২টি পিস্তল, ১টি দেশীয় একনলা বন্দুক ও ৫ রাউন্ড গুলিসহ সহিদুল ও ইমদাদ আলী নামের ২ (দুই) জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে। ওই নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় আত্নগোপন করে ছিলো।
এবিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল লতিফ সেখ বার্তা বাজারকে বলেন, বিষয়টি তদন্তনাধীন এখনো অভিযান চলমান রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
মো: সবুজ ইসলাম/বার্তাবাজার/হৃ.আর