টাঙ্গাইলে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মার্চ) সন্ধ্যায়
শহরের কেন্দ্রীয় শহীন মিনারে টাঙ্গাইল শহর আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত ফজলুর রহমান খান ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সহ-সভাপতি আলমগীর হোসেন মেনু, সামছুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম খান প্রমুখ।

হাসান সিকদার/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর