আগামী ১১ এপ্রিলের প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র বৃহস্পতিবার (১৮ মার্চ) জমা দেওয়ার শেষ দিন। এবং একই দিনে লক্ষ্মীপুর-২ আসন ও ১৩ টি পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলেরও শেষ দিন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন ১৮ মার্চ, বাছাই ১৯ মার্চ এবং মনোনয়ন প্রত্যাহার ২৪ মার্চ। আর ৩৭১টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল। তবে ১ম ধাপের ইউপি নির্বাচনে ৩১টি ইউনিয়নে ভোট গ্রহন হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
বুধবার (১৭ মার্চ) ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার জানিয়েছেন, দেশের অন্যান্য ইউপিতে পর্যায়ক্রমে কয়েক ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বার্তাবাজার/এ.আর